প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, দুটি মোটরসাইকেলে নয়, বরং দুই আরোহী একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশ পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে চলে যান।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই আরোহী আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন।
ইবনে মিজান আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন