Subscribe Us

https://today24newsbangladesh.blogspot.com/

pop

Labels

Ads

অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ

 

অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ছাত্রনেতা নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া বিপুলসংখ্যক মানুষকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের কারোলবাগের বাসা থেকে অভিজিৎ দিপকেকে আটক করে পুলিশ।

সিজেপির ইনস্টাগ্রাম পেজে প্রচারিত একটি লাইভ ভিডিওতে দলীয় কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলতে দেখা যায় দিপকেকে। আটকের সময় এক পুলিশ কর্মকর্তাকে তিনি বলেন, “আমরা তো বলিনি যে আমরা প্রতিবাদ করব। আমরা শুধু জাতীয় পতাকা ওড়াব। সেটাও কি করার অনুমতি নেই?”

দিপকেকে আটকের প্রায় এক ঘণ্টা আগে তাঁর অবস্থান করা বাড়িতে গিয়ে সেন্ট্রাল পার্কে সিজেপির প্রস্তাবিত ‘তেরঙ্গা যাত্রা’ বন্ধ করার নোটিশ দিয়েছিল পুলিশ। তবে দিপকে সেই নোটিশ প্রত্যাখ্যান করেন।

নোটিশ দেওয়ার সময় পুলিশ ও দিপকের মধ্যে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেছে সিজেপি। এ ভিডিওর ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিও।

প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ কর্মকর্তা দিপকেকে বিকেলে তেরঙ্গা যাত্রা বের না করার নির্দেশ দেন। জবাবে দিপকে বলেন, “আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব, জাতীয় পতাকা ওড়াব, তারপর চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?”

ভিডিওতে দিপকেকে সাদা টি-শার্ট ও নীল ডেনিম পরা অবস্থায় দেখা যায়। তাঁর টি-শার্টে ছিল মহাত্মা গান্ধীর ছবি এবং কাঁধে জড়ানো ছিল জাতীয় পতাকা।

পুলিশের সঙ্গে কথোপকথনের আরেকটি অংশে দিপকেকে পুলিশের দেওয়া কাগজপত্র পর্যালোচনা করতে দেখা যায়। এ সময় তিনি প্রশ্ন করেন, তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি।

চলতি সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। সেই কর্মসূচির অংশ হিসেবেই সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল।

কোন মন্তব্য নেই: