Subscribe Us

https://today24newsbangladesh.blogspot.com/

pop

Labels

Ads

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত




২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান পুনরায় শুরু করবে ভারত।

ঢাকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিনেশ ত্রিবেদী বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় চালু করছি। ২০২৬ সালের ২৮ জুন থেকে পর্যটক ভিসার জন্য আবেদন জমা দেওয়া যাবে। একই সঙ্গে জরুরি মানবিক বিবেচনায় চিকিৎসা ভিসা প্রদান অব্যাহত থাকবে।”

এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দীনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ বিষয়ে দিনেশ ত্রিবেদী বলেন, “আজ আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাঁর কাছে পরিচয়পত্র পেশ করেছি। সেখান থেকে সরাসরি আইভ্যাকে এসেছি এর কার্যক্রম পরিদর্শনের জন্য। এখানে বিপুল সংখ্যক আবেদনকারীর উপস্থিতি দেখে আমি আনন্দিত।”

হাইকমিশনার জানান, বাংলাদেশের সব ভারতীয় ভিসা কেন্দ্র থেকেই একযোগে পর্যটক ভিসা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত কেন্দ্রগুলো থেকে ভিসা ইস্যু করা হবে। পরে ধীরে ধীরে অন্যান্য শহরেও কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি বেনাপোল হয়ে বাংলাদেশে আসার সময় ভিসা প্রসঙ্গটি তাঁর নজরে আসে। দুই দেশের জনগণের জন্য ভিসা সেবার গুরুত্ব বিবেচনায় নিয়ে ভারত সরকার নিয়মিত পর্যটক ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

দিনেশ ত্রিবেদী আশা প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাস করি, এই পদক্ষেপ আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”

কোন মন্তব্য নেই: