১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন পেলে ঈদের ছুটি হতে পারে সাত দিন
আসন্ন পবিত্র Eid al-Fitr উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে এবার মোট ছুটি কার্যত সাত দিনে গড়াতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে।
এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।
এখন ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হলে ঈদের আগে টানা চার দিনের ছুটি হবে। কারণ, ১৭ মার্চ পবিত্র Laylat al-Qadr উপলক্ষে সরকারি ছুটি থাকার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুই দিনের ছুটি মিলিয়ে মোট সাত দিনের ছুটির সম্ভাবনা তৈরি হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র ১৮ মার্চ ছুটির প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকালের মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হতে পারে। ঈদের পরপরই Independence Day of Bangladesh (২৬ মার্চ) এবং তার সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে দীর্ঘ ছুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় ঈদের আগে ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যদিও এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। জনগণের সুবিধা বিবেচনায় ছুটি বাড়ানো হতে পারে।

0 মন্তব্যসমূহ